ইতিহাদ এয়ারওয়েজের সপ্তম বর্ষপূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ সম্প্রতি এর সাত বছর পূর্তি উদ্যাপন করেছে।এই বিমান সংস্থা গত সাত বছরে দ্রুত মধ্যপ্রাচ্য, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ায় এক লাখ ৮০ হাজারেরও বেশি ফ্লাইটের মাধ্যমে দুই কোটি ৬০ লাখেরও বেশি যাত্রী বহন করেছে। ২০১০ সালে ইতিহাদের বহরে বিমানের সংখ্যা বেড়ে ৫৭তে উন্নীত হয়েছে।ইতিহাদ এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস হগান এ প্রসঙ্গে বলেন, ‘গত সাত বছরে আমরা এক অসাধারণ অগ্রগতি প্রত্যক্ষ করেছি। যার প্রতিফলন দেখা গেছে আমাদের রুট নেটওয়ার্ক, বিমানবহর, যাত্রী ও কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা বৃদ্ধিতে। বিজ্ঞপ্তি।