ইতিহাদ এয়ারের নতুন গন্তব্য আমস্টারডাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতিহাদ এয়ারওয়েজ তার কেন্দ্রস্থল আবুধাবি থেকে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে দৈনিক ফ্লাইট পরিচালনা করবে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জাতীয় বিমান সংস্থাটির বিমান আগামী ১৫ মে থেকে নতুন এই পথে উড়বে। ইতিহাদের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেমস হোগ্যান এবং কেএলএমের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পিটার হার্টম্যান আমস্টারডামে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।এই পথে ইতিহাদ এয়ারওয়েজ দুই শ্রেণীবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-২০০ এয়ারক্রাফট দিয়ে উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করবে। এতে ২২টি পার্ল বিজনেস ক্লাস ও ২৪০টি কোরাল ইকোনমি ক্লাসের সিট বা আসন থাকবে। বিজ্ঞপ্তি।