ইতিহাদ এয়ারের পুরস্কার লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব-আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ টানা চতুর্থবারের মতো বিশ্বের সেরা বিমান পরিবহন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে ‘ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস’ (ডব্লিউটিএ) শীর্ষক পুরস্কার পেয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লির ওবেরয় গুরগাঁও হোটেলে সম্প্রতি এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। ইতিহাদ এয়ারের পক্ষে এর প্রধান বাণিজ্যিক কর্মকর্তা পিটার বমগার্টনার ডব্লিউটিএর প্রতিষ্ঠাতা ও সভাপতি গ্রাহাম ই কুকের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন। এ ছাড়া ইতিহাদ এয়ারওয়েজ বিমানসেবায় বিশ্বের সেরা প্রথম শ্রেণী ক্যাটাগরি বা বিভাগেও ডব্লিউটিএ পুরস্কার পেয়েছে। বিজ্ঞপ্তি।