ইতিহাদের উড্ডয়ন সময়সূচি পুনর্নির্ধারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ ঢাকা-আবুধাবী পথে তাদের ফ্লাইট উড্ডয়নের সময়সূচি পুনর্নির্ধারণ করেছে, যা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং কার্যকর থাকবে ১২ ডিসেম্বর পর্যন্ত। এখন থেকে প্রতিদিন স্থানীয় সময় ভোর পাঁচটা ১৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইট ইওয়াই-২৫৩ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে এবং আবুধাবী পৌঁছাবে স্থানীয় সময় সকাল নয়টায়। আর ইয়াই-২৫৮ স্থানীয় সময় রাত নয়টা ২৫ মিনিটে আবুধাবী ছেড়ে ঢাকায় এসে পৌঁছাবে স্থানীয় সময় ভোর চারটায়। বিজ্ঞপ্তি।