ইনটেক অনলাইন ও সিএমসি কামালের বোনাস জমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনটেক অনলাইন ও সিএমসি কামালের ঘোষিত বোনাস শেয়ার শেয়ারধারীদের বিও হিসাবে জমা হয়েছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য ইনটেক অনলাইন ও সিএমসি কামালের ঘোষিত বোনাস শেয়ার গতকাল রোববার শেয়ারধারীদের বিও হিসাবে জমা দেওয়া হয়েছে।
এর আগে গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরে ইনটেক অনলাইনের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করে, যা কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে একই সময়ের জন্য সিএমসি কামালের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১২.৫০ বোনাস শেয়ার ঘোষণা করে, যা কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন দেওয়া হয়েছে।