ইনটেক অনলাইনের ১০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনটেক অনলাইন লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করেছে।ঢাকায় ট্রাস্ট মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির দশম বার্ষিক সাধারণ সভায় এই বোনাস শেয়ার অনুমোদন করা হয়। কোম্পানির চেয়ারম্যান মো. আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পরিচালক শামসুল আলম, মো. আরিফুর রহমান ও মোসলেহ উদ্দিন আহমেদ এবং কোম্পানি সচিব মো. মহীবুল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।