ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (বিআইএএ) ৩০তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।সভায় বিআইএএর সভাপতি শাহাব উদ্দিন খান সভাপতিত্ব করেন। এতে সমিতির ঊর্ধ্বতন সহসভাপতি মুহাম্মদ আইউব, সহসভাপতি এ কে এম আজাদ, পরিচালক এ বি এম কায়সার, কে এম এইচ শহীদুল হক, মামুন আকবর, মো. আবদুস সালাম, মো. আসাদুল্লাহ, মো. মোস্তফা সরোয়ার, মো. নুরুল আবছার মিয়া, নাফিসা আকবর, রফিকুল ইসলাম মাছুম, রাজ্জাকুল হায়দার চৌধুরী, এস এম সেলিম রেজা, সৈয়দ তাসাদ্দেক হোসেন জাহাঙ্গীর ও সচিব পংকজ চন্দ্র দাস উপস্থিত ছিলেন।এ ছাড়া সভায় বিআইএএর সাবেক সভাপতি মো. বশির উল্লাহ, এ এফ রহমান, খন্দকার এ সালাম, ওবায়দুর রহমান, সাব্বির আহমেদ খানসহ ঢাকা, চট্টগ্রাম ও খুলনার প্রায় ১৩০টি সদস্য প্রতিষ্ঠানের মালিক/প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় শাহাব উদ্দিন খান সমিতির বিগত এক বছরের কর্মকাণ্ড তুলে ধরেন। বিজ্ঞপ্তি।