ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের রাইট ইস্যু বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের (আইএসএনএল) রাইট শেয়ার ইস্যু বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে আইএসএনএলের ১ঃ১ রাইট শেয়ার অনুমোদন করেছিল এসইসি। তবে অনুমতিপত্রের শর্ত পরিপালনে ব্যর্থ হওয়ায় কমিশন আজকের সভায় তাদের রাইট ইস্যু বাতিল করে।এ ছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজকের সভায় আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড কর্তৃক সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তাদের নিকট থেকে প্রি-আইপিও প্লেসমেন্ট হিসাবে উত্তোলিত অংশ পুঁজিবাজারে বিনিয়োগের প্রস্তাবে অপারগতা প্রকাশ করা হয়।