ইনসেপটার সঙ্গে সানোফির চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরাসি বহুজাতিক ওষুধ কোম্পানি সানোফির সঙ্গে বাংলাদেশের ইনসেপটা ফার্মাসিউটিক্যালস একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ে ইনসেপটার প্রধান কার্যালয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে ইনসেপটা ফার্মা সানোফির বহুল ব্যবহূত জীবন রক্ষাকারী ওষুধ ক্লিক্সানে উৎপাদন করবে।সানোফির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ইফতেখারুল ইসলাম এবং ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির চুক্তিটি সই করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সানোফির পরিচালক মাহবুবুল হক এবং ইনসেপটা ফার্মার পরিচালক মাহবুবুল করিম।সম্প্রতি সানোফির একটি উচ্চক্ষমতাসম্পন্ন কারিগরি দল ইনসেপটা ফার্মার কারখানা পরিদর্শন করে উৎপাদন ও মান নিয়ন্ত্রণব্যবস্থার ওপর আস্থা জ্ঞাপন করে। এর ফলে সানোফি ইনসেপটা ফার্মায় তাদের ক্লিক্সানে উৎপাদন ও মান নিয়ন্ত্রণ করার বিষয়ে সম্মতি দেয়। বিজ্ঞপ্তি।