প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় সম্প্রতি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান হাসনিন মুক্তাদির। চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির ২০১৬ সালে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে ইনসেপ্টার অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানে ২০১৬ সালের সেরা অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। বর্তমানে ইনসেপ্টা ৫৯টি দেশে মানসম্মত ওষুধ রপ্তানি করছে এবং আরও ৩০টি দেশে রেজিস্ট্রেশনের কাজ চলছে। বিজ্ঞপ্তি