ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজের বার্ষিক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) ১৪তম বার্ষিক সাধারণ সভা গত শনিবার ঢাকায় বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সভাপতি মোহাম্মদ আসাদউল্লাহ।মোহাম্মদ আসাদউল্লাহ জানান, চার্টার্ড সেক্রেটারিজ অ্যাক্ট, ২০১০ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে এবং ইতিমধ্যে গেজেট আকারেও প্রকাশিত হয়েছে। সভায় আইসিএসবির কোষাধ্যক্ষ এম নাসিমুল হাই সংগঠনের নিরীক্ষিত হিসাব ও নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন।সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের ঊর্ধ্বতন সহসভাপতি মোহাম্মদ শহীদ ফারুকী, সহসভাপতি এন জি চক্রবর্তী এবং সচিব এ কে এম দেলোয়ার হোসেন বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।