ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন হরতাল প্রত্যাহারের আহ্বান জানাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) সারা দেশে বিএনপির ডাকা আগামীকাল সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।বিআইএর চেয়ারম্যান শেখ কবির হোসেন এক বিবৃতিতে হরতাল প্রত্যাহার করার জন্য বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি এ আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, এই হরতালের ফলে দেশের অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে এবং জনসাধারণের স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত হবে। বিরোধী দল ও সরকারের আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা উচিত বলে বিআইএ মনে করে। বিজ্ঞপ্তি।