ইন্টারটেক পরীক্ষাগারের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যভিত্তিক মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান ইন্টারটেক ঢাকার তেজগাঁওয়ে চালু করল এক লাখ বর্গফুটের আধুনিক পরীক্ষাগার ও কার্যালয়। গতকাল বুধবার দুপুরে ইন্টারটেকের নিজস্ব ভবনে পরীক্ষাগারটির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন, বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম, ইন্টারটেক বাংলাদেশের পরিচালক কার্তিকায়ন এন ডি, ইন্টারটেক দক্ষিণ এশিয়ার এমডি রাজেশ সাইগাল, ফিনিক্স গ্রুপের সহসভাপতি ইভানা ফাহমিদা প্রমুখ।