ইন্টারটেকে শিশুযত্ন কেন্দ্র চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের নারী কর্মীদের জন্য শিশুযত্ন কেন্দ্র চালু করে আন্তর্জাতিক নারী দিবস পালন করল পণ্যের মান পরীক্ষার সেবাদাতা প্রতিষ্ঠান ইন্টারটেক। গতকাল ইন্টারটেকের ঢাকা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কেন্দ্রের উদ্বোধন করেন পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি ফারুক হাসান। ঢাকার তেজগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ে চালু করা এ শিশুযত্ন কেন্দ্রে প্রতিষ্ঠানটির কর্মজীবী মায়েরা তাঁদের সন্তানদের রাখতে পারবেন। ইন্টারটেক মূলত যুক্তরাজ্যভিত্তিক একটি প্রতিষ্ঠান, যাদের কাজ হলো পণ্য, সেবা বা প্রক্রিয়ার মান যাচাই করে সনদ দেওয়া।