ইন্টারনেট গ্রাহক পাঁচ কোটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পাঁচ কোটি মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করেন। এর মধ্যে ৪ কোটি ৯২ লাখই মুঠোফোনের মাধ্যমে এই সেবা নেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পরিসংখ্যান অনুযায়ী, গত জুলাই মাস শেষে ইন্টারনেট গ্রাহক ৫ কোটি ৭ লাখ ৭ হাজার। এর মধ্যে মোবাইল ইন্টারনেট গ্রাহক ৪ কোটি ৯২ লাখ ৪১ হাজার, আইএসপি ও পিএসটিএন ১২ লাখ ৯৩ হাজার এবং ওয়াইম্যাক্স গ্রাহক ১ লাখ ৭৪ হাজার।