ইন্টারনেট ছাড়াই এখন এয়ারটেলে খুদেবার্তায় উইকিপিডিয়ার তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট ব্যবহার করা ছাড়াই এখন শুধু খুদেবার্তার মাধ্যমে উইকিপিডিয়া থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন এয়ারটেলের গ্রাহকেরা।এ জন্য এয়ারটেলের গ্রাহকদের টাইপ করতে হবে ‘উইকি’ (wiki) স্পেস ‘কি ওয়ার্ড’ বা প্রত্যাশিত তথ্যের মূল শব্দ, যেমন: ঢাকা (dhaka) এবং পাঠাতে হবে ৫৩৫৩ নম্বরে। এরপর গ্রাহকেরা উইকিপিডিয়া থেকে একটি ফিরতি খুদেবার্তায় প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। এতে খরচ হবে মাত্র দুই টাকা। এয়ারটেলের ঢাকার বনানী কার্যালয়ে গতকাল মঙ্গলবার এই সেবার উদ্বোধন করেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টবিট। ক্রিস টবিট বলেন, ‘বাংলাদেশের এয়ারটেলের গ্রাহকদের জন্য এ রকম এসএমএসভিত্তিক অভিনব সেবা চালু করতে পেরে আমরা আনন্দিত। এই সেবা ২৪ ঘণ্টা চালু থাকবে।’