ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু করল প্রাইম ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইম ব্যাংক লিমিটেড তাদের গ্রাহকদের জন্য ইন্টারনেট ব্যাংকিংসেবা চালু করেছে। রাজধানীর একটি হোটেলে গত বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. এহসান খসরু। এ সময় অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম, উপব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী, ইজবাহুল বার চৌধুরী, গোলাম রব্বানী ও মোহাম্মদ ইয়াসীন আলী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, প্রাইম ব্যাংকের নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে এ সেবা দেওয়া হবে। ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারী প্রাইম ব্যাংকের গ্রাহকেরা অনুমতি সাপেক্ষে পরস্পরের মধ্যে যেকোনো সময় তহবিল বা অর্থ স্থানান্তর করতে পারবেন। নিজ ব্যাংক ছাড়াও অন্য ব্যাংকের গ্রাহকের হিসাবে যেকোনো সময় অর্থ স্থানান্তরের সুবিধা রয়েছে। বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের মাধ্যমে দ্রুততম সময়ে ইন্টারনেট ব্যাংকিং তহবিল স্থানান্তরের সুবিধাও পাওয়া যাবে।গ্রাহকেরা নতুন প্রবর্তিত এই ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে উপযোগ বিল পরিশোধ, ব্যালান্স জানার সুবিধা, ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল পরিশোধসহ বিভিন্ন তথ্যাবলি জানতে পারবেন। গ্রাহকের হিসাব বিবৃতিও নামাতে পারবেন।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইটি বিভাগের প্রধান মো. ইকবাল হোসেন ও বিপণন বিভাগের প্রধান শানিলা মেহজাবিন।