ইন্টারনেটে শেয়ার লেনদেন জনপ্রিয় করার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ সহজ করার লক্ষ্যে ইন্টারনেটভিত্তিক লেনদেন পদ্ধতি চালু করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। আর এ পদ্ধতি জনপ্রিয় করে তুলতে দেশব্যাপী রোড শো শুরু করেছে সিএসই।এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার শিল্পনগর খুলনার একটি হোটেলে রোড শোর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। গত ২২ মে সিলেট থেকে এ রোড শো শুরু হয়েছিল। সিএসইর সভাপতি ফখরউদ্দীন আলী আহমেদ রোড শোতে সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন সংগঠনটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ মামুন, পরিচালক মোহাম্মদ ফখরুদ্দীন এবং খুলনার বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী। অনুষ্ঠানে খুলনার বিপুলসংখ্যক বিনিয়োগকারী এবং বিনিয়োগে আগ্রহী ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে জানানো হয়, এ পর্যন্ত সিএসইর ২১টি ব্রোকারেজ হাউসকে ইন্টারনেটের মাধ্যমে লেনদেন শুরুর অনুমতি দেওয়া হয়েছে। আরও বেশকিছু ব্রোকারেজ হাউস অনুমতির জন্য আবেদন করেছে। বিভিন্ন ব্রোকারেজ হাউসে প্রতিদিন ৫০ থেকে ৬০ জন বিনিয়োগকারী নিয়মিত এ সেবা গ্রহণের মাধ্যমে বিনিয়োগ করে থাকেন। বিজ্ঞপ্তি।