শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা এখন থেকে ডাচ্-বাংলা ব্যাংকের ইন্টারনেট পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ব্যাংকের নেক্সাস ডেবিট কার্ড, মাস্টার কিংবা ভিসা কার্ড ব্যবহার করে টিউশন এবং অন্যান্য ফি পরিশোধ করতে পারবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ডাচ্-বাংলার মধ্যে গতকাল শনিবার এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হুসেন, ক্রিস ক্রস কম্পিউটারসের স্বত্বাধিকারী ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং ডাচ্-বাংলা ব্যাংকের পার্সোনাল ব্যাংকিং বিভাগের প্রধান মো. কামরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।ডাচ্-বাংলা ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।চুক্তি সই অনুষ্ঠানে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ্ উদ্দিন, কোষাধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মুহম্মদ জাফর ইকবাল এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান ইয়াসমিন হক, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।