ইন্ডিয়া ট্রেড ফেয়ারে যোগ দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার ২৪তম ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ারে যোগ দিতে বাণিজ্যমন্ত্রী ফারুক খান ঢাকা ত্যাগ করেছেন। আজ শুক্রবার থেকে এ মেলা শুরু হচ্ছে এবং চলবে ২ জানুয়ারি পর্যন্ত।বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল ২৫ ডিসেম্বর ফেয়ার গ্রাউন্ড অডিটরিয়ামে ‘ইন্দো-সার্ক বাণিজ্য জোরদারকরণ’ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করার কথা রয়েছে।বাণিজ্যমন্ত্রীর প্রতিনিধিদলে তিন সরকারি কর্মকর্তা ও আটজন ব্যবসায়ী রয়েছেন।কলকাতা সফর শেষে বাণিজ্যমন্ত্রী ২৭ ডিসেম্বর ঢাকা ফিরবেন বলে আশা করা হচ্ছে।