ইন্দো-বাংলা বাণিজ্য মেলা ৩১ মে থেকে
চলতি বছরের ৩১ মে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ইন্দো-বাংলা বাণিজ্য মেলা। রাজধানীর একটি হোটেলে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলার আয়োজন করছে ইন্ডিয়া-বাংলাদেশ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই)।বাণিজ্য মেলাটির ইভেন্ট ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে ট্রিউন এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (টিমস)। এ লক্ষ্যে সম্প্রতি আইবিসিসিআই ও টিমসের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।আইবিসিসিআইয়ের সহসভাপতি ও মেলা উপ-কমিটির চেয়ারম্যান দেওয়ান সুলতান আহমেদ এবং টিমসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল আলম স্মারকে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্তজা চৌধুরী ও আইবিসিসিআইয়ের সচিব জাহাঙ্গীর বিন আলম।বাণিজ্য মেলায় বাংলাদেশ ও ভারতের শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো অংশ নেবে। বিজ্ঞপ্তি।