ইন্দোনেশিয়ার বালিতে ডব্লিউটিওর নবম মন্ত্রী পর্যায়ের সম্মেলন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের নবম সম্মেলন ইন্দোনেশিয়ার বালিতে আগামী বছর ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।সম্প্রতি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সাধারণ পরিষদ (জেনারেল কাউন্সিল) সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরবর্তীকালে আলোচনার ভিত্তিতে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে বলে জানা গেছে।মন্ত্রী পর্যায়ের সম্মেলন ডব্লিউটিওর সর্বোচ্চ নীতি-নির্ধারণী ও সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ। বিশ্ব বাণিজ্যের বিভিন্ন বিষয়ে সমঝোতা ও বিধি-বিধান এই সম্মেলনের মাধ্যমেই চূড়ান্ত করা হয়। ১৯৯৪ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বিশ্ব বাণিজ্য সংস্থার মোট আটটি মন্ত্রী পর্যায়ের সম্মেলন হয়েছে। সাধারণত যে দেশের যে শহরে সম্মেলন অনুষ্ঠিত হয়, ওই শহরের নামে সম্মেলনটি অনানুষ্ঠানিকভাবে পরিচিতি পায়। আগের এই সম্মেলনগুলো হলো: সিঙ্গাপুর (৯-১৩ ডিসেম্বর, ১৯৯৬), সুইজারল্যান্ডের জেনেভা (১৮-২০ মে, ১৯৯৮), যুক্তরাষ্ট্রের সিয়াটেল (৩০ নভেম্বর-৩ ডিসেম্বর, ১৯৯৯), কাতারের দোহা (৯-১৩ নভেম্বর, ২০০১), মেক্সিকোর কানকুন (১০-১৪ সেপ্টেম্বর, ২০০৩), হংকং (১৩-১৮ ডিসেম্বর, ২০০৫), জেনেভা (৩০ নভেম্বর-২ ডিসেম্বর, ২০০৯) এবং জেনেভা (১৫-১৭ ডিসেম্বর, ২০১১)।