ইন্দোনেশিয়ায় ন্যানো গাড়ির কারখানা করবে টাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের টাটা কোম্পানি এবার তাদের ন্যানো গাড়ির একটি কারখানা স্থাপন করবে ইন্দোনেশিয়ায়।জানা গেছে, টাটা ইন্দোনেশিয়ায় ৬০০ সিসির ইঞ্জিনবিশিষ্ট ন্যানো গাড়ি তৈরি হবে। ঘণ্টায় যেটির গতিবেগ হবে ১২০ কিলোমিটার। এই কারখানায় বছরে ৫০ হাজার গাড়ি উৎপাদন হবে। ২০১৩ সালেই ইন্দোনেশিয়ায় এই গাড়ির উৎপাদন শুরু হবে। ইন্দোনেশিয়ার পিটিএ ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথভাবে এই গাড়ির উৎপাদন ও বিপণনের কাজ করবে টাটা।এর আগে টাটা কোম্পানি থাইল্যান্ডে ন্যানো গাড়ির কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল। এখন সেই সিদ্ধান্ত পরিবর্তন করছে। টাটা কর্তৃপক্ষ মনে করছে যে থাইল্যান্ডের পরিবর্তে ইন্দোনেশিয়ায় কারখানা স্থাপন করা হলে ন্যানো গাড়ির উৎপাদন খরচ যেমন কম পড়বে, তেমনি ভালো বাজারও পাওয়া যাবে। এর ওপর দক্ষিণ-পূর্ব এশিয়ার গাড়ির বাজার ধরাও সহজ হবে।