ইন্দোনেশিয়ায় পাদুকা কারখানায় সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার একটি পাদুকাসামগ্রী বা জুতা তৈরির কারখানায় নিরাপত্তাকর্মীদের সঙ্গে গত বৃহস্পতিবার এক হাজার ৩০০-এর বেশি শ্রমিকের সংঘর্ষ হয়েছে। অধিক বেতনের দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের ছাঁটাইয়ের কয়েক মাস পর এ ঘটনা ঘটল। কারখানাটি থেকে বিখ্যাত প্রতিষ্ঠান অ্যাডিডাস ও মিজুনোতে পণ্য সরবরাহ করা হয়। ২০১২ সালের শুরুতে ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনের পর জুলাই মাসে শ্রমিকেরা আবার বিক্ষোভ শুরু করলে তাঁদের ছাঁটাই করা হয়। ছাঁটাই হওয়া শ্রমিকেরা তাঁদের চাকরিতে পুনর্বহালের দাবিতে এ বিক্ষোভ করেন। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে। দেশটিতে মজুরি বৃদ্ধি ও শ্রমিকদের অধিকার রক্ষার দাবিতে প্রায়ই শ্রমিক অসন্তোষ দেখা দিচ্ছে। ইন্দোনেশিয়ার শ্রমিকদের এশিয়ার অন্যান্য দেশের বিশেষ করে ভারত ও চীনের চেয়ে মজুরি কম। সূত্র: এএফপি