প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সপ্তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ঢাকায় আইবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি মোহাম্মদ আলী। সভায় চেম্বারের সাবেক সভাপতি আবদুল মতলুব আহমদ, সহসভাপতি পিনাক চক্রবর্তী, সচিব জাহাঙ্গীর বিন আলম, ঢাকায় ভারতীয় দূতাবাসের প্রথম সচিব বিজয় সেলভারাজ প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের মধ্যে যোগসূত্র বাড়ানোর জন্য কাজ করে আইবিসিসিআই।
বিজ্ঞপ্তি