ইন্স্যুরেন্স এশিয়া অ্যাওয়ার্ডস জিতল গার্ডিয়ান লাইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরের শাংগ্রি-লা হোটেলে অনুষ্ঠিত ‘ইন্স্যুরেন্স এশিয়া অ্যাওয়ার্ডস ২০১৭’-এ নতুন উদ্ভাবনী বিমা পরিকল্পনা প্রণয়নের জন্য গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এম মনিরুল আলমের কাছে পুরস্কার হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ, পৃষ্ঠপোষক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থেকে সদস্য ডেভিড গ্রিফিথস, সৈয়দ আক্তার হাসান উদ্দিন, সামেরান আবেদ, সামির আহ্‌মেদ এবং প্রধান কার্যক্রম কর্মকর্তা (সিওও) এম সাজ্জাদুল করিম। বিজ্ঞপ্তি