ইপসন ফিসক্যাল পস প্রিন্টার বাজারজাত করছে ফ্লোরা লিমিটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়িক কার্যক্রম পরিচ্ছন্ন ও গতিশীল এবং সরকারের কর আদায়ের প্রক্রিয়াকে আরও কার্যকর করার লক্ষ্যে ফ্লোরা লিমিটেড বাজারে এনেছে ইপসন ব্র্যান্ডের ফিসক্যাল পস প্রিন্টার।রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সম্প্রতি এক অনুষ্ঠানে এই প্রিন্টারের মোড়ক উন্মোচন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কমিশনার মো. আবদুল কাফি, উপকমিশনার শাখাওয়াত আলী সাদি, ইপসন ভারতের মহাব্যবস্থাপক শামবা মূর্তি, ফ্লোরা লিমিটেডের চেয়ারম্যান এম এন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা শামসুল ইসলাম, ইপসন পণ্যের উপমহাব্যবস্থাপক আবদুল আলিম তুহিনসহ বিশিষ্ট ব্যবসায়িক ব্যক্তিরা। অনুষ্ঠানে বিভিন্ন সলিউশনের মাধ্যমে ইপসন প্রিন্টারের কার্যকারিতা দেখানো হয়। এই প্রিন্টারের মেমোরি কার্ডে বিক্রেতার দৈনিক বিক্রয় হিসাব থেকে শুরু করে বার্ষিক মোট বিক্রির হিসাবও সংরক্ষিত থাকবে বলে জানানো হয়।এখন থেকে ফ্লোরা লিমিটেড সারা দেশে ২৩টি শাখার মাধ্যমে এই প্রিন্টার বিক্রি করবে ও বিক্রয়োত্তর সেবা দেবে। বিজ্ঞপ্তি।