ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলের প্রতিষ্ঠানের জন্য বিশেষ সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ‘এ’ টাইপ শিল্পপ্রতিষ্ঠানগুলো সহযোগী প্রতিষ্ঠানের ঋণসুবিধা ভোগ করতে পারবে। এ প্রতিষ্ঠানগুলো পুরোপুরি দেশের বাইরের মালিকানাধীন ও বিদেশি ঋণে পরিচালিত। দেশে বর্তমানে ২৫৯টি এ টাইপ প্রতিষ্ঠান রয়েছে। এ সুবিধার ফলে সহজে অর্থায়ন সুবিধা পাবে প্রতিষ্ঠানগুলো। গতকাল রোববার কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে বৈদেশিক মুদ্রায় অনুমোদিত ব্যাংক শাখাগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, এ টাইপ প্রতিষ্ঠানগুলো মূল প্রতিষ্ঠানের ঋণসুবিধা স্বল্প সময়ের জন্য নিতে পারবে। ঋণ স্থানান্তরের পূর্বে ব্যাংকগুলোকে নিশ্চিত করতে হবে এসব অর্থ দায়বিহীন।
এ সুবিধার ফলে ঢাকা ইপিজেডের কোনো এ টাইপ প্রতিষ্ঠান তার সহযোগী চট্টগ্রামের ইপিজেডের ঋণসুবিধা ভোগ করতে পারবে। বিদেশ থেকে ঋণ পেতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, এ কারণে এ প্রতিষ্ঠানগুলোকে এ সুবিধা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।