ইপিজেডে কারখানায় সরাসরি ভোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) অবস্থিত বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আর প্যাক প্যাকেজিং কোম্পানিতে শ্রমিকদের সরাসরি ভোটে শ্রমিক কল্যাণ সমিতির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে ৪২২ জন শ্রমিক ভোটারের মধ্যে ৩৯৩ জন ভোট দেন। সমিতির কোষাধ্যক্ষ পদে একজন নারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। শ্রমিক কল্যাণ সমিতি ট্রেড ইউনিয়নের মতো শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া আদায় ও সমস্যা সমাধানে কাজ করে থাকে। ২০১০ সালে প্রণীত ইপিজেড শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক আইনের আওতায় ইপিজেডের বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি ভোটে সমিতির নেতৃত্ব নির্বাচন করা হয়। দেশের ৮টি ইপিজেডের ২৩২টি প্রতিষ্ঠানে এরই মধ্যে শ্রমিক কল্যাণ সমিতি গঠন করা হয়েছে।