প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান ইফাদ মাল্টি প্রডাক্টস লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার বনানী ১১ নম্বর সড়কে সাকিবের নিজস্ব প্রতিষ্ঠান সাকিব্স অলরাউন্ডার ডাইনিংয়ে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ইফাদ মাল্টি প্রডাক্টস লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক তাসফিন আহমেদসহ প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের কর্মকর্তারা। সাকিব আল হাসান এই চুক্তির আওতায় ইফাদ মাল্টি প্রডাক্টস লিমিটেডের বিভিন্ন পণ্যের প্রচার ও প্রসার কার্যক্রম এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিষ্ঠানটির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেবেন। বিজ্ঞপ্তি।