ইবিএল আইএসও সনদ লাভ করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) তাদের কেন্দ্রীয় ব্যবসায় পরিচালনা কার্যক্রমের জন্য মানসম্মত ব্যবস্থাপনা পদ্ধতি সনদ আইএসও ৯০০১: ২০০৮ লাভ করেছে। ব্যুরো ভেরিটাস সার্টিফিকেশনের কান্ট্রি ম্যানেজার মো. গোলাম কিবরিয়া গতকাল বুধবার ইবিএলের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখারের কাছে সনদটি হস্তান্তর করেন।অনুষ্ঠানে ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফখরুল আলম, কোম্পানি সচিব সাফিয়ার রহমান, হেড অব আইসিসি মাহবুবুল আলম তৈয়ব, হেড অব অপারেশনস আখতারুজ্জামান চৌধুরী, হেড অব ফাইন্যান্স মালিক মুশফিক রেজা ও হেড অব আইটি এ এম এম ময়েনউদ্দীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিয়স্ক চালু: ইবিএল রাজধানীর লালবাগের নাজিমউদ্দিন রোডে গত মঙ্গলবার তাদের ষষ্ঠ ফাইন্যান্সিয়াল কিয়স্ক এবং ৭৪তম এটিএম বুথ চালু করেছে। ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক প্রধান মুখলেসুর রহমান এটি উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি।