ইবিএল আনল নতুন সেবা

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) মোবাইল অ্যাপ্লিকেশনভিত্তিক নতুন একটি সেবা চালু করেছে।
‘ইবিএল স্কাই ব্যাংকিং’ নামের এ সেবার আওতায় তহবিল স্থানান্তর, বিল পরিশোধ, মোবাইল টপআপ, অ্যাকাউন্ট বা হিসাব, ঋণ, কার্ড, ইবিএল জিপ ও বিভিন্ন গ্রাহক সুবিধাসম্পর্কিত তথ্যাদি জানা এবং পজিটিভ পে ইনস্ট্রাকশন, মিট অ্যান্ড গ্রিটসহ অন্যান্য সেবার জন্য অনুরোধ ও অ্যাপয়েন্টমেন্ট ঠিক করাসহ বিশেষায়িত সেবাগুলো পাওয়া যাবে। তবে এ জন্য গ্রাহককে ইবিএলের যেকোনো শাখায় নিবন্ধন করতে হবে।
এ ছাড়া সেবাটির আওতায় স্মার্টফোন ব্যবহারকারী যে কেউ অ্যাপটির মাধ্যমে ইবিএলের এটিএম বুথ ও শাখার অবস্থান এবং ব্যাংকের পণ্যসেবা সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি জানতে পারবেন।
রাজধানীর একটি হোটেলে গত রোববার এক সংবাদ সম্মেলনে সেবাটির উদ্বোধন করেন ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার। এ সময়ে অন্যান্যের মধ্যে ইবিএল কনজ্যুমার ব্যাংকিং প্রধান নাজিম আনোয়ার চৌধুরী, ব্র্যান্ড প্রধান জাহিদুল হক এবং সিআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক এম মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ইবিএলের গ্রাহকদের পাশাপাশি অন্যরাও ইবিএল স্কাই ব্যাংকিংয়ের এ সেবা নিতে পারবেন। বিজ্ঞপ্তি।