ইবিএল ও কমার্স ব্যাংক এজির মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) প্রধান কার্যালয়ে সম্প্রতি ইবিএল এবং জার্মানির কমার্স ব্যাংক এজির ‘ক্লিক অ্যান্ড ট্রেড ফরেন এক্সচেঞ্জ ইলেকট্রনিক ট্রেডিং এগ্রিমেন্ট’ শীর্ষক একটি চুক্তি স্বাক্ষরিত হয়।ইবিএলের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম, ট্রেজারি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সিদ্ধার্থ রায় ও আন্তর্জাতিক বিভাগের প্রধান ওবায়দুল ইসলাম এবং কমার্স ব্যাংক এজির পক্ষে প্রধান প্রতিনিধি মার্টিন হারকিউলিস, প্যাটরিক হিয়েল এবং গ্যাব্রিয়েলা কেন্টার চুক্তিতে স্বাক্ষর করেন।ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ক্লিক অ্যান্ড ট্রেড ফরেন এক্সচেঞ্জ ইলেকট্রনিক ট্রেডিং সিস্টেম একটি উন্নত, নির্ভুল, দ্রুত এবং সহজ অনলাইন গ্রাহকবান্ধব ট্রেডিং প্লাটফর্ম। এটি অনলাইনে আন্তর্জাতিক বাজারে প্রবেশ নিশ্চিত করবে এবং সব প্রধান বৈদেশিক মুদ্রা লেনদেন করা যাবে। বিজ্ঞপ্তি।