ইবিএল ও বাংলাদেশ ব্যাংক চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফিন্যান্স বিভাগের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাস সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডে (জিটিএফ) অংশগ্রহণমূলক একটি চুক্তিতে সই করেছেন। টেক্সটাইল ও চামড়াশিল্প খাতে পরিবেশবান্ধব প্রকল্পের জন্য ক্যাপিটাল মেশিনারি আমদানিতে অর্থায়নের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক ২০ কোটি মার্কিন ডলারের একটি জিটিএফ গঠন করেছে, যা অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ঋণ হিসেবে প্রস্তুতকারক ও রপ্তানিকারকের মধ্যে বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি