ইবিএল ও বেসিসের মাস্টারকার্ড উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) মাস্টারকার্ডের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে একটি কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ড উদ্বোধন করেছে। এর ফলে বেসিসের সদস্য সংগঠনগুলো ও তাদের কর্মীদের এক্সক্লুসিভ টাইটানিয়াম কার্ড দেওয়া হবে। উদ্বোধনীতে ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মাদ কামাল, বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার, ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের হেড অব কনজ্যুমার ব্যাংকিং নাজিম আনোয়ার চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি