ইবিএল কার্ডধারী হলে মালয়েশিয়া এয়ারে ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঙ্গীসহ মালয়েশিয়া এয়ারলাইনসে ভ্রমণ করলে ইবিএল ডেবিট ও ক্রেডিট কার্ডধারী তাঁর সঙ্গীর বিমান ভাড়ার ওপর ৫০ শতাংশ ছাড় পাবেন। সাশ্রীয় (ইকোনমি) ও বিলাস (বিজনেস) দুই শ্রেণির ভাড়ার ক্ষেত্রে এই ছাড় পাওয়া যাবে।
সম্প্রতি ঢাকায় ইবিএল হেড অব কনজ্যুমার ব্যাংকিং এম নাজিম আনোয়ার চৌধুরী এবং মালয়েশিয়া এয়ারলাইনসের বাংলাদেশের মহাব্যবস্থাপক ওয়ান মোহাম্মদ ইব্রাহীম এ-সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন। ইবিএল হেড অব কাস্টমার প্রপোজিশন এম খোরশেদ আনোয়ারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
চুক্তি অনুসারে কুয়ালালামপুর, লঙ্কাভি, সিঙ্গাপুর, জাকার্তা, ম্যানিলা, সিডনি, মেলবোর্ন, ক্রাভি, ক্যান্টন ও সাংহাইসহ নির্দিষ্ট কিছু গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে এ ছাড়ের সুবিধা মিলবে। মালয়েশিয়া এয়ারলাইনসের ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অবস্থিত বিক্রয় কাউন্টার থেকে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে টিকিট ক্রয় এবং ওই তারিখের মধ্যেই ভ্রমণ শুরু করতে হবে।
মালয়েশিয়া এয়ারলাইনস বর্তমানে ঢাকায় ২১টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করছে। বিজ্ঞপ্তি।