প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) কার্ডধারীরা অনলাইনে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান দরাজ ডট কম থেকে পণ্য ক্রয়ে মূল্যছাড় পাবে। এ ব্যাপারে ইবিএল ও দরাজ সম্প্রতি ঢাকায় একটি সমঝোতা স্মারক সই করেছে। ইবিএলের কনজ্যুমার ব্যাংকিংয়ের প্রধান নাজিম আনোয়ার চৌধুরী এবং দরাজ-বাংলাদেশের চেয়ারম্যান সুমিত সিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই স্মারকে সই করেন। চুক্তি অনুযায়ী ইবিএল কার্ডধারীদের দরাজের পক্ষ থেকে মূল্যছাড়ের ভাউচার দেওয়া হবে; যা দিয়ে তাঁরা পণ্য কেনাকাটায় ব্যবহার করতে পারবেন।
বিজ্ঞপ্তি