প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) কার্ডধারীরা ব্যাংকের জিপ (জিরো ইনস্টলমেন্ট) কর্মসূচির আওতায় সর্বোচ্চ ছয়টি সুদবিহীন মাসিক কিস্তিতে নভোএয়ারের কক্সবাজার অবকাশ প্যাকেজ কিনতে পারবেন। এ সুবিধা ৩০ জুন পর্যন্ত চলবে। এ ব্যাপারে উভয় প্রতিষ্ঠান সম্প্রতি একটি চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী ইবিএলের গ্রাহকেরা নভোএয়ারের কক্সবাজার অবকাশ প্যাকেজের আওতায় ঢাকা-কক্সবাজার-ঢাকা দ্বিমুখী বিমান টিকিটসহ নির্দিষ্ট হোটেল–রিসোর্টে প্রাতরাশসহ আবাসন ও অন্যান্য সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি।