ইবিএল কার্ডধারীরা গ্র্যান্ড সুলতানে ছাড় পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) প্রায়োরিটি, সিগনেচার ও প্লাটিনাম কার্ডধারীরা মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান হোটেলের সেবায় বিভিন্ন হারে ছাড় পাবেন।
এখন থেকে হোটেলটিতে রুম ভাড়ায় ৫৫ শতাংশ, রেস্টুরেন্টে ১৫ শতাংশ ও ব্যাংকুয়েটে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়সহ আরও কিছু সুবিধা পাবেন ইবিএলের কার্ডধারীরা।
ইবিএল থেকে গতকাল রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ ব্যাপারে উভয় প্রতিষ্ঠান সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। ইবিএলের কনজ্যুমার ব্যাংকিংয়ের প্রধান নাজিম আনোয়ার চৌধুরী এবং গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান মো. সায়েদুল ইসলাম ভূঁঞা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।