প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) সিগনেচার ও প্লাটিনাম কার্ডধারী এবং প্রায়োরিটি গ্রাহকেরা সিলেট দুসাই রিসোর্টে রুম ভাড়া ও খাবারে যথাক্রমে ৩০ ও ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন। চলতি ২০১৫ সালের আগামী ৩১ ডিসেম্বর নাগাদ এই সুবিধা বহাল থাকবে। এ ব্যাপারে দুসাই রিসোর্টের সঙ্গে একটি চুক্তি করেছে ইবিএল। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবিএলের কনজ্যুমার ব্যাংকিংয়ের প্রধান নাজিম আনোয়ার চৌধুরী ও কাস্টমার প্রপোজিশন বিভাগের প্রধান এম খোরশেদ আনোয়ার এবং দুসাই রিসোর্ট ও স্পার বিক্রয় ও বিপণন পরিচালক রেজিনা নাসেরসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি