প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) গ্রাহকেরা এখন থেকে মেটলাইফে বিশেষ সুবিধা পাবেন। এ ব্যাপারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার এবং মেটলাইফের বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারের প্রধান নুরুল ইসলাম চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইবিএলের কনজ্যুমার ব্যাংকিংয়ের প্রধান এম নাজিম আনোয়ার চৌধুরী, অ্যাসট ও রিকভারি প্রধান সৈয়দ জুলকার নায়েন এবং মেটলাইফের প্রধান বিপণন কর্মকর্তা ও উপমহাব্যবস্থাপক সৈয়দ হাম্মাদুল করিম উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি