ইবিএল চালু করল স্কাইমাইলস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ইবিএল ও ভিসার কর্মকর্তারা
নতুন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ইবিএল ও ভিসার কর্মকর্তারা

গ্রাহকদের পারিতোষিক প্রদানে নতুন মাত্রা হিসেবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ও আন্তর্জাতিক ক্রেডিট কার্ড প্রতিষ্ঠান কোম্পানি ভিসা যৌথভাবে ‘ইবিএল স্কাইমাইলস’ শীর্ষক একটি নতুন এয়ারমাইল রিওয়ার্ড প্রোগ্রাম চালু করেছে।
এর ফলে ইবিএল ভিসা প্লাটিনাম, সিগনেচার ও ইনফিনিট ক্রেডিট কার্ডধারীরা এয়ারমাইল অর্জন করার সুযোগ পাবেন। এটি ব্যবহার করে বিনা মূল্যে বিমান টিকিটও পেতে পারবেন গ্রাহকেরা। গ্রাহক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে স্কাইমাইলস প্রতীকসংবলিত প্লাটিনাম, সিগনেচার ও ইনফিনিট কার্ডও চালু করা হয়েছে।
রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে ইবিএল স্কাইমাইলসের উদ্বোধন করা হয়।
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, কনজুমার ব্যাংকিং ব্যবসা প্রধান নাজিম আনোয়ার চৌধুরী, ভারত ও দক্ষিণ এশিয়ায় ভিসার গ্রুপ আবাসিক ব্যবস্থাপক উত্তম নায়েক, ইনফিনিয়া সার্ভিসেস অ্যান্ড সল্যুশনসের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত খাট্টার অনুষ্ঠানে বক্তব্য দেন।
স্কাইমাইলস বিষয়ে বিস্তারিত জানা যাবে www.eblskymiles.com  ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি।