ইবিএল-জিপি কো-ব্র্যান্ডেড কার্ড চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) গ্রামীণফোন ও জিপিআইটি লিমিটেডের সঙ্গে যৌথভাবে কো-ব্র্যান্ডেড ‘এক্সপ্রেস কার্ড’ শীর্ষক একটি পেমেন্ট ব্যবস্থাপনা পদ্ধতি চালু করেছে।দেশব্যাপী গ্রামীণফোন ও জিপিআইটির কর্মকর্তা-কর্মচারীদের ব্যবসাসংক্রান্ত খরচ পরিশোধের জন্য কার্ডটি ব্যবহূত হবে। এ ব্যাপারে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী টোরে জনসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক মুখলেসুর রহমান, এম ফখরুল আলম, কার্ড বিভাগের প্রধান নাজিম এ চৌধুরী এবং গ্রামীণফোনের উপপ্রধান নির্বাহী রায়হান শামসি ও উপপরিচালক মাইনুর রহমান ভূঞাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।