ইবিএল ধামরাইয়ের ভুট্টাচাষিদের ঋণ দিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধামরাইয়ের ভুট্টাচাষিদের ঋণ দিয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। ব্যাংকের সাভার শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে রেয়াতি হারে (৪%) এ ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইবিএলের এসএমই বিভাগের প্রধান মো. খোরশেদ আলম ও একই বিভাগের হেড অব বিজনেস আনোয়ার ফারুক তালুকদার উপস্থিত ছিলেন। এলাকার কৃষি খাতকে উৎসাহিত করার লক্ষ্যে ইস্টার্ন ব্যাংক চাষিদের মধ্যে রেয়াতি হারে কৃষিঋণ বিতরণ করে আসছে।
বিজ্ঞপ্তি