ইবিএল ব্র্যান্ড-প্রধান আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের প্রধান জিয়াউল করিম সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত তৃতীয় সিএমও এশিয়া অ্যাওয়ার্ডসে ব্র্যান্ড লিডারশিপ পুরস্কার পেয়েছেন। ওই অনুষ্ঠানে এশিয়ার ২৫টি দেশের দুই শতাধিক প্রতিনিধি যোগ দেন।নিত্যনতুন উদ্ভাবন ও কৌশলগত বিপণনের সঙ্গে ব্র্যান্ড প্রতিষ্ঠায় নেতৃত্ব প্রদানকারী প্রতিষ্ঠান, প্রধান বিপণন কর্মকর্তা ও পেশাদারদের স্বীকৃতি দেওয়াই সিএমও এশিয়া অ্যাওয়ার্ডসের লক্ষ্য।সিএমও এশিয়া অ্যাওয়ার্ডসের কৌশলগত অংশীদারগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক সংস্থা সিএমও কাউন্সিল, এশিয়ান কনফেডারেশন অব বিজনেস, ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেস ও ওয়ার্ল্ড সিএসআর ডে। বিজ্ঞপ্তি।