ইবিএল ভিসা করপোরেট কার্ডের গ্রাহক হলো ইন্টারটেক
মান ও নিরাপত্তা সমাধান প্রদানকারী বহুজাতিক প্রতিষ্ঠান ইন্টারটেক বাংলাদেশ লিমিটেড এখন থেকে ইবিএল ভিসা করপোরেট কার্ড ব্যবহার করবে।এ ব্যাপারে সম্প্রতি ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ও ইন্টারটেক বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ও পরিচালক রোনাল্ড বিশ্বাস এই সমঝোতা স্মারকে সই করেন।এ সময় ইবিএলের কার্ড বিভাগের প্রধান নাজিম আনোয়ার চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এই সমঝোতা স্মারকের আওতায় ইন্টারটেক বাংলাদেশের কর্মকর্তাদের জন্য ভিসা করপোরেট কার্ড ইস্যু করবে ইবিএল। ইন্টারটেক বাংলাদেশ কর্মকর্তাদের ব্যবসায়িক ভ্রমণ ও আপ্যায়ন-ব্যয় ব্যবস্থাপনায় এই কার্ড বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।ইবিএলের প্লাটিনাম ক্লাসের এই ভিসা করপোরেট কার্ডে সাশ্রয়ী ইন্টারনেট রেট, বিশ্বব্যাপী মূল্যছাড় সুবিধা, ইন্স্যুরেন্স কাভারেজ, জরুরি মেডিকেল ও ক্যাশ সার্ভিস এবং বিশ্বের ৬০০টি বিমানবন্দরে লাউঞ্জ ব্যবহারের সুবিধা রয়েছে। বিজ্ঞপ্তি।