ইবিএলকে বৈদেশিক মুদ্রা তহবিল দেবে আইএফসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) গতকাল মঙ্গলবার ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সঙ্গে একটি স্বল্পমেয়াদি রোল ওভার ঋণ চুক্তি স্বাক্ষর করেছে।চুক্তি অনুযায়ী, ইবিএল তার অফসোর ব্যাংকিং ইউনিটগুলোর গ্রাহকচাহিদা মেটাতে আইএফসির কাছ থেকে বৈদেশিক মুদ্রা তহবিল লাভ করবে।ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং বাংলাদেশে আইএফসির কান্ট্রি ম্যানেজার কাইল এফ কেলহোফার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় ইবিএলের ডিএমডি এম ফখরুল আলম ও মুখলেসুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।