ইবিএলকে সিটিসেল জুম আলট্রার বিশেষ সুবিধা দেবে
সিটিসেল ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) সম্প্রতি একটি করপোরেট চুক্তি সই করেছে। এই চুক্তির আওতায় ইবিএলের সব প্রায়োরিটি ও প্লাটিনাম কার্ডধারী গ্রাহক বাংলাদেশের দ্রুততম মোবাইল ব্রডব্যান্ড জুম আলট্রা সার্ভিসের অত্যাধুনিক ও আকর্ষণীয় করপোরেট সুবিধা উপভোগ করবেন। সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহবুব চৌধুরী এবং ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি সই করেন। চুক্তি সইয়ের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটিসেলের প্রধান পরিচালন কর্মকর্তা ডেভিড লি, প্রধান বিক্রয় ও বিতরণ কর্মকর্তা মাহবুব হোসেন, প্রধান বিপণন কর্মকর্তা কাফিল এইচ এস মুঈদ, প্রধান অর্থ কর্মকর্তা সাজ্জাদ রহিম চৌধুরী এবং ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক মামুন মাহমুদ শাহ, হেড অব ক্লাস্টার-২ অ্যান্ড এসএসএসএম গুলশান শাখা মো. সাদ উল্লাহ, হেড অব প্রায়োরিটি ব্যাংকিং সাইদুল আমিন, হেড অব কার্ডস নাজিম এ চৌধুরী, ম্যানেজার (কার্ডস) তাসনিম হোসেন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (বিপণন) ইরফান ইসলাম। বিজ্ঞপ্তি।