প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ঢাকার ধানমন্ডি শাখা প্রায়োরিটি সেন্টারে রূপবিশেষজ্ঞ ফারজানা শাকিলের একটি মেকওভার সেলুন চালু করা হয়েছে। এখান থেকে ইবিএলের নারী প্রায়োরিটি গ্রাহকেরা মেকওভার সেবা নিতে পারবেন। ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং রূপবিশেষজ্ঞ ফারজানা শাকিল সম্প্রতি এটির উদ্বোধন করেন। ইতিপূর্বে ইবিএল তাদের গুলশান নর্থ প্রায়োরিটি সেন্টারে গ্রাহকদের জন্য অনুরূপ একটি কিয়স্ক চালু করে।
বিজ্ঞপ্তি