ইবিএলের অনুমোদিত মূলধন ১২০০ কোটি টাকায় উন্নীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) অনুমোদিত মূলধন বর্তমানে ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে এক হাজার ২০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।ঢাকার একটি ট্রেড সেন্টারে গতকাল সোমবার অনুষ্ঠিত ইবিএলের পঞ্চম বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এই সিদ্ধান্ত নেওয়া হয়।ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালক মো. নাসির হোসেন, এ এম শওকত আলী ও আসিফ মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং কোম্পানি সচিব সাফিয়ার রহমান উপস্থিত ছিলেন।সভায় সর্বসম্মতিক্রমে ইবিএলের শেয়ারের অভিহিত মূল্য শেয়ারপ্রতি ১০০ টাকার পরিবর্তে ১০ টাকায় নির্ধারণ এবং মার্কেট লট ২০টির পরিবর্তে ২০০টি করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি